News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মত ভাবে কৃষি কাজ করতে হবে: কৃষিমন্ত্রী
Image

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মত ভাবে কৃষি কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ৫ ডিসেম্বর: আমাদের দেশের উন্নয়নে মূল চাবিকাঠি হচ্ছে কৃষি। রাজ্যের বর্তমান সরকারও কৃষির উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। আজ লেম্বুছড়াস্থিত ত্রিপুরা কৃষি কলেজের অডিটোরিয়ামে রবি পেঁয়াজ চাষ সম্পর্কিত কর্মশালার উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

তিনি বলেন, রাজ্য সরকার কৃষি এবং এর সঙ্গে যুক্ত হর্টিকালচার, মৎস্যচাষ ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মত ভাবে কৃষি কাজ করতে হবে। তবেই ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি বলেন, গত ৭ বছরে রাজ্য সরকার কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ২২৫ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এই সময়ের মধ্যে ফসল বাজারজাত করণের জন্য ১৪৪টি বাজার স্থাপন করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ৩০৩ কোটি টাকা। রাজ্যের মূল জিএসডিপি’র ৪৬ শতাংশই আসছে কৃষিক্ষেত্র থেকে। তিনি বলেন, কৃষকরা হচ্ছেন অন্নদাতা। তাদের উন্নয়নের জন্য রাজ্য এবং কেন্দ্রের বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, ত্রিপুরার জলবায়ু পেঁয়াজ চাষের উপযোগী। রাজ্যের কৃষি কলেজের বৈজ্ঞানিকগণ পরীক্ষামূলক ভাবে রবি পেঁয়াজের চাষ করে সফল হয়েছেন। তিনি পেঁয়াজ চাষে বেশি করে এগিয়ে আসার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা কৃষি কলেজের অধ্যক্ষ ড. দেবাশিষ সেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস, নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কটমিরে, আইসিআর’র আইএসসি সদস্য প্রদীপ বরণ রায় প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের ৮টি জেলা থেকে ৩০০ জন পেঁয়াজ চাষি উপস্থিত ছিলেন। পেঁয়াজ চাষিদের হাতে অতিথিগণ ৪০কেজি পেঁয়াজের বীজ, স্পেয়ার, কেঁচো ও জৈবসার, ছত্রাকনাশক, কীটনাশক ইত্যাদি বিভিন্ন জিনিস তুলে দেন। দুইজনকে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top