News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অস্তিত্ব হারানোর ভয়েই প্রদ্যোতের ‘ওয়ান নর্থ ইস্ট” : রেবতী
Image

অস্তিত্ব হারানোর ভয়েই প্রদ্যোতের ‘ওয়ান নর্থ ইস্ট” : রেবতী

আগরতলা, ১ ডিসেম্বর : অস্তিত্ব সংকট দেখেই ‘ওয়ান নর্থ ইস্ট’ প্রচার করছে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দের্ববমণ। আসলে জনগণকে বোকা বানানোর জন্য উত্তরপূর্বাঞ্চলের ব্যর্থ আঞ্চলিক দলের নেতৃত্বদের নিয়ে নতুন ফন্দি এঁটেছেন তিনি। আজ সাংবাদিক সম্মেলনে প্রদ্যোত কিশোর দেবর্বমণের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।

এদিন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, আস্তাবল ময়দানে ‘ওয়ান নর্থ ইস্ট’ মঞ্চের আড়ালে তিপরা মথার জনসভার আয়োজন করা হয়েছিল। ওই জনসভা থেকে উস্কানিমূলক ব্যক্তব রেখেছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত সহ উত্তরপূর্বাঞ্চলের কিছু আঞ্চলিক দলের নেতৃত্বরা। বিজেপির আমলে সাহস পেয়েছেন বলেই এত বড় বড় কথা বলতে পারছেন প্রদ্যোত।

রেবতী ত্রিপুরার অভিযোগ, কখনো আঞ্চলিক দল স্থায়ী হতে পারে না। কারণ, তাঁরা এক দুটো ইস্যুকে অস্ত্র করে জনগণকো বোকা বানানোর উদ্দ্যোশে দল গঠন করে থাকেন। যখন তাঁরা দেখতে পান জনগণকে বোকা বানানো সম্ভব হচ্ছে মা তখন তাঁরা নতুন রাজনৈতিক দল গঠন করে থাকেন। যেমন, অস্তিত্ব সংকট ঢাকতেই প্রদ্যোত এখন ‘ওয়ান নর্থ ইস্ট’ বলছেন। তিপ্রাল্যান্ড আর গ্রেটার তিপ্রাল্যান্ড একসময় যে দাবি তুলেছিলেন, এখন সেগুলো ডিকশনারি থেকেই মুছে দিয়েছেন। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে প্রদ্যোতের বক্তব্য পরস্পরবিরোধী এবং বিভাজনের রাজনীতি উসকানি দেওয়ার চেষ্টা চলছে।

প্রাক্তন সাংসদের আরও অভিযোগ, এডিসিতে আর্থিক শৃঙ্খলা শূন্য। সাংবিধানিক নিয়ম-কানুন মানা হচ্ছে না। উন্নয়নের নামে শুধুই কথার ফুলঝুরি। তিনি দাবি করেন, এডিসির সমস্ত আর্থিক কর্মকাণ্ডের অডিট হওয়া জরুরি। তাঁর কটাক্ষ, কংগ্রেসে থাকাকালীন এক কথা বলতেন, এখন আরেক কথা। ১০–১৫ বছর পরে আবার বলবেন ভুল হয়েছে। নিজের বাবার বা মায়ের পরিচয় না দিয়ে দাদুর নামেই রাজনীতি করেন, প্রদ্যোত। কারণ তাঁর বাবা কংগ্রেস নেতা ও সংসদ ছিলেন। বাবার পরিচয়ে পরিচিত হতে লজ্জা পায় তিনি।

তিনি আরও দাবি করেন, ছোট্ট ত্রিপুরাকে ভাগ করে নতুন রাজ্য গঠন বা সংবিধানের নামে বিশেষ অধিকার দাবি করা বাস্তবসম্মত নয়। তাঁর দাবি , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার আমলে রাজ্যে উগ্রবাদ প্রায় নির্মূল হয়েছে, পরিকাঠামো উন্নয়ন বেড়েছে এবং ত্রিপুরা এখন দেশব্যাপী পরিচিতি পাচ্ছে। কিন্তু রাজ্যে পুনরায় দাঙ্গা সংঘটিত করার চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top