News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সুতারমুড়া এডিসি ভিলেজে ২০ কোটি টাকার গাঁজা চাষ ধ্বংস
Image

সুতারমুড়া এডিসি ভিলেজে ২০ কোটি টাকার গাঁজা চাষ ধ্বংস

আগরতলা, ১ ডিসেম্বর: সুতারমুড়া এডিসি ভিলেজে বিশেষ অভিযানে প্রায় ২০ কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস করেছে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর। বৃহৎ পরিসরে অবৈধ গাঁজা চাষের খবর পাওয়ার পরই যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নেশাজাতীয় ফসল উচ্ছেদ করা হয়।

এদিন পুলিশ ও মহিলা সদস্যদের নিয়ে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলা অভিযানে প্রায় চার লক্ষ পরিণত গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। বন দপ্তরের ১৫টি প্লটে ধ্বংস করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ থেকে ২০ কোটি টাকা।

ওসি অজিত দেববর্মা বলেন, আগামী দিনেও গাঁজার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি গাঁজা চাষে লিপ্ত হয়, তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা হবে।

গতকাল রাতেও অমরেন্দ্র নগর ভিলেজে অভিযান চালিয়ে বারো হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়। পুলিশের ধারাবাহিক অভিযানে স্থানীয় গাঁজা চাষী ও বেপারীদের কম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসি আরও আহবান জানিয়েছেন, গাঁজা চাষীরা অবৈধ চাষ থেকে বিরত থাকুন এবং সবজি ও ফল চাষের দিকে মনোনিবেশ করুন। পুলিশ জানিয়েছে, গাঁজা বাগান রক্ষার জন্য গত বছর গাঁজা সুরক্ষা কমিটি গঠন করা হয়েছিল, তবে এই বছর তা পুলিশের কার্যক্রমকে প্রতিহত করতে পারছে না।

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top