News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুড়াইবাড়িতে ২ কোটি টাকার গাঁজা-সহ লরি আটক, চালক গ্রেফতার
Image

চুড়াইবাড়িতে ২ কোটি টাকার গাঁজা-সহ লরি আটক, চালক গ্রেফতার

আগরতলা, ১ ডিসেম্বর: মাত্র দশ দিনের ব্যবধানে ফের বিপুল পরিমাণ গাঁজা ধরা পড়ল বাজারিছড়ার চুড়াইবাড়িতে। সোমবার সকালে ত্রিপুরা থেকে আসা এনএল ০৬- এ – ৭৬৫৮ নম্বরের একটি খালি ১২ চাকার লরি চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছালে তল্লাশির নির্দেশ দেন ওসি আনন্দ মেধি।

তল্লাশিতে লরির বডির পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭টি প্যাকেটে মোট তিন কুইন্টাল ৭৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থলেই লরির চালক রাকেশ চক্রবর্তীকে আটক করা হয়। তাঁর বাড়ি ত্রিপুরার কমলানগর জিরানিয়ায় বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত চালক জানিয়েছে, এই গাঁজার চালান ত্রিপুরা থেকে মেঘালয়ের শিলংয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা হবে বলে জানান সমজেলা পুলিশ আধিকারিক অর্ণিবান শর্মা।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ধৃত চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আসাম পুলিশের এ ধরনের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।

Releated Posts

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top