News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘মন কি বাত’-এ নভেম্বরে দেশের সাফল্যের খতিয়ান পেশ করলেন প্রধানমন্ত্রী
Image

‘মন কি বাত’-এ নভেম্বরে দেশের সাফল্যের খতিয়ান পেশ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ নভেম্বর : রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৮তম সংস্করণে নভেম্বরে দেশজুড়ে ঘটে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সাফল্যের উল্লেখ করেন। তিনি জানান, এই মাস ছিল ভারতের জন্য অর্জনের মাস।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান দিবস উপলক্ষে সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠান এবং ‘বন্দেমাতরম’ গান রচনার ১৫০তম বর্ষপূর্তি উদযাপনের সূচনা—নভেম্বরের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। পাশাপাশি, ২৫ নভেম্বর অযোধ্যার রাম মন্দিরে ধর্মধ্বজ আরোহণ এবং কুরুক্ষেত্রের জ্যোতিসরে পাঁচজন্য স্মৃতি সৌধের উদ্বোধনের কথাও তিনি তুলে ধরেন।

অবকাঠামো ও প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হায়দরাবাদে বিশ্বের বৃহত্তম লিপ ইঞ্জিন এমআরও কেন্দ্রের উদ্বোধন এবং ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মাহে-র অন্তর্ভুক্তি দেশের সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। এছাড়া স্কাইরুট অ্যারোস্পেসের ‘ইনফিনিটি ক্যাম্পাস’ উদ্বোধনকে তিনি ভারতের বেসরকারি মহাকাশ গবেষণা ক্ষেত্রের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

কৃষি ক্ষেত্রে সাফল্যের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানান, ভারত রেকর্ড পরিমাণ ৩৫৭ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন করেছে, যা গত এক দশকে ১০০ মিলিয়ন টন বৃদ্ধি নির্দেশ করে।

ক্রীড়াক্ষেত্রে সাফল্যের কথা উল্লেখ করে মোদী জানান, ভারত কমনওয়েলথ গেমস আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে, যা দেশের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শেষে প্রধানমন্ত্রী বলেন, “এই সমস্ত সাফল্য দেশের জনগণের। ‘মন কি বাত’ এমন একটি মঞ্চ, যেখানে আমরা জনসাধারণের অবদান এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বকে সামনে নিয়ে আসি।”
_____

Releated Posts

এসভিইপি-র সহায়তায় গড়ে উঠেছে ৪.৩২ লক্ষ গ্রামীণ উদ্যোগ, উপকৃতদের ৮৬ শতাংশই প্রান্তিক সম্প্রদায়ের: কেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): স্টার্ট-আপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম (এসভিইপি)-এর আওতায় চলতি বছরের জুন মাসের শেষ পর্যন্ত দেশের গ্রামীণ…

ByByNews Desk Jul 25, 2026

এআই-নির্মিত ডিপফেক ভিডিও ঘিরে পুলিশে অভিযোগ পীযূষ গয়ালের, জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর সংসদের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের ভিডিও বিকৃত করে…

ByByNews Desk Jul 25, 2026

পরীক্ষা ব্যবস্থায় বড় রদবদল, এনটিএ-র ৪৭ আধিকারিককে বরখাস্ত কেন্দ্রের

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার।…

ByBySandeep Biswas Jul 24, 2026

রাহুল গান্ধীর অভিযোগ, সিজেপি আন্দোলনে পেলেট ব্যবহারের বিষয়ে ‘মিথ্যা বলছে’ কেন্দ্র

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র ব্যানারে…

ByBySandeep Biswas Jul 24, 2026
Scroll to Top