News Flash

Image

দেড় কোটি টাকার নেশা সামগ্রী ধবংস করল পুলিশ

আগরতলা, ২৬ নভেম্বর : রাজ্যে নেশা বিরোধী অভিযানের অন্তর্গত বাজেয়াপ্ত নেশা সামগ্রী ধবংস করার প্রক্রিয়া চলছে৷ পুলিশ জানিয়েছে, এনডিপিএস মামলার ভিত্তিতে ৫৯,০৭০ এসকফ বোতল ধবংস করা হয়েছে৷ যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা৷

হাই লেভেল ড্রাগ ডিসপোজাল কমিটির চেয়ারম্যান রমেশ রেড্ডি জানিয়েছেন, নেশা বিরোধী অভিযানে উদ্ধার নেশা সামগ্রীগুলি আজ ধবংস করা হচ্ছে৷ সম্প্রতি, আরো একবার এধরনের প্রক্রিয়া চালানো হয়েছিল৷ তিনি জানান, ৭ জুলাই আমবাসায় থানায় এনডিপিএস মামলা রুজু করা হয়েছিল। যা পরবর্তী সময়ে ক্রাইম ব্রাঞ্চকে হস্তান্তর করা হয়েছিল। ওই মামলায় ৫৯,০৭০ টি এসকফের নেশা বোতল উদ্ধার হয়েছে৷ আদালতের নির্দেশ মোতাবেক সেগুলি ধবংস করতে হবে৷ তাই, নির্দেশ মেনেই নেশা সামগ্রীগুলি ধবংস করা শুরু হয়েছে৷

তিনি বলেন, ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য মিলছে৷ পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনীর দফাওয়ারী অভিযানে পাচারের সময় নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে৷ তাছাড়া, নেশার বিরুদ্ধে ত্রিপুরা সরকারের পদক্ষেপ, রাজ্যে এই নেশা সামগ্রী নির্মূলে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তাঁর কথায়, নেশার ব্যবহার বন্ধ করা খুব সহজ নয়৷ তবে, নেশার বিরুদ্ধে ক্রমাগত অভিযান এর ব্যবহারে অনেকটা লাগাম টানতে সক্ষম৷

Releated Posts

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top