News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চেলাগাঙে ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ ভেঙে উল্টে গেল পণ্যবাহী লরি
Image

চেলাগাঙে ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ ভেঙে উল্টে গেল পণ্যবাহী লরি

আগরতলা, ২৩ নভেম্বর: শনিবার রাত আনুমানিক ২টা নাগাদ চেলাগাঙের একছড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত ওজনের নির্মাণ সামগ্রী বহনকারী একটি পণ্যবাহী লরি পার হওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে ওই এলাকার লোহার সেতু। সেতু ভেঙে পড়তেই লরিটি উল্টে যায়।

ঘটনার ফলে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। রাতে দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই ঘটনাস্থলে ছুটে আসেন। সৌভাগ্যবশত প্রাণহানির খবর নেই, তবে লরিটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ওজনের গাড়ি চলাচল নিয়ন্ত্রণ না করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top