News Flash

Image

বনদপ্তরের অভিযানে ১২০ ফুট চোরাই কাঠ উদ্ধার

আগরতলা, ২০ নভেম্বর: খোয়াই মহকুমার কল্যাণপুর থানাধীন লক্ষীনারায়ণপুর পঞ্চায়েত এলাকার খামারটিলা এলাকায় বন দপ্তরের বিশেষ অভিযানে এক বাড়ি থেকে বেআইনি মজুত করা ১২০ ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে।

বন দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। সেখানে বিপুল পরিমাণ চোরাই কাঠ মজুত থাকতে দেখে তাৎক্ষণিকভাবে সব কাঠ জব্দ করা হয়। সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন দপ্তর জানিয়েছে, অবৈধ কাঠ পাচার রুখতে আগামী দিনে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

Releated Posts

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top