News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর, চাঞ্চল্য
Image

রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর, চাঞ্চল্য

আগরতলা, ৬ নভেম্বর: উদয়পুর রাজারবাগ এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নিজ বাড়িতেই রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এক গৃহবধূর। এটি আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে প্রতিদিনের মতো মৃতার স্বামী শ্রীকৃষ্ণ দাস প্রাতঃভ্রমণে বেরিয়ে যান। সেই সময় হঠাৎ তাঁর বাড়ির গেটের সামনে আগুন দেখতে পান এলাকাবাসীরা। তারা দ্রুত ছুটে গিয়ে দেখতে পান, স্ত্রী দীপ্তি দাস সম্পূর্ণ অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন। মুহূর্তের মধ্যেই তিনি জ্বলন্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়েন। ওই ঘটনা দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দীপ্তি দাসকে উদ্ধার করে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ঘটনাকে ঘিরে রাজারবাগ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ যেন বিস্তারিত তদন্ত চালায়।

Releated Posts

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top