News Flash

  • Home
  • বিদেশ
  • হাসিনার পতনের পর রাজনৈতিক সহিংসতায় প্রায় ৩০০ নিহত, দাবি অধিকার-রিপোর্টের
Image

হাসিনার পতনের পর রাজনৈতিক সহিংসতায় প্রায় ৩০০ নিহত, দাবি অধিকার-রিপোর্টের

লতিফুর রহমান, ঢাকা, ২ নভেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন—এমনই চাঞ্চল্যকর দাবি করেছে মানবাধিকার সংগঠন অধিকার।
রবিবার প্রকাশিত তাদের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ২৮১ জন রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারান, পাশাপাশি ৪০ জনকে তথাকথিত ‘বিচারবহির্ভূত হত্যার’ শিকার হতে হয়েছে এবং ১৫৩টি গণপিটুনির ঘটনা ঘটেছে।
অধিকারের পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলান সাংবাদিকদের জানান, “হাসিনার পতনের পর মানবাধিকার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু দায়মুক্তি আর হেফাজতে নির্যাতনের সংস্কৃতি এখনো রয়ে গেছে। নির্দোষ মানুষকেও ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’-এর সঙ্গে সম্পর্কের অভিযোগে শিকার হতে হচ্ছে।”
প্রতিবেদন অনুযায়ী, বিএনপি, জামায়াতে ইসলামী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—এই তিন সংগঠনকেও চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে জড়িত বলা হয়েছে। এলান বলেন, “পুলিশ বাহিনী কার্যত মনোবল হারিয়েছে, প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। হাসিনা পতনের পর পুলিশ অনেক জায়গায় নিয়ন্ত্রণ হারায়।” অন্তর্বর্তী সরকার কিংবা কোনো রাজনৈতিক দল এখনও এই প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Releated Posts

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026

এসসিও সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী মোদির ভাবনার পুনরুল্লেখ ভারতের

বিশকেক, ২৪ জুলাই (আইএএনএস): সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্য দেশগুলির মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং…

ByByNews Desk Jul 24, 2026

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই (আইএএনএস): বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top