News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে মারপিটের ঘটনায় আহত দুই
Image

ধর্মনগর ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে মারপিটের ঘটনায় আহত দুই

ধর্মনগর, ২২ জুলাই : ধর্মনগর ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে মারপিটের ঘটনায় সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে। ঘটনায় আহত হয়েছেন দুই ছাত্রী। তাদের হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী।

ঘটনার বিবরণে জানা যায়, প্রিয়তোষ চৌধুরী নামে ছাত্র এবং অপর এক ছাত্রী কলেজ চত্বরে অশালীনভাবে বসা ছিল। তখনই সাগরিকা দে ও রাখি শুক্লবৈদ্য তাদের বাধা দান করলে পরিতোষ চৌধুরী এবং অপর ছাত্রী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। পরবর্তী সময় পরিতোষ চৌধুরী ও ওই ছাত্রী মিলে সাগরিকা দে এবং রাখি শুক্ল বৈদ্য সহ আরো বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীর উপর চড়াও হয়। বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় সাগরিকা দে এবং রাখি শুক্ল বৈদ্য গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে দমকল বাহিনীর সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা। ঘটনায় গোটা কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষী ছাত্র-ছাত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, দাবি শুভবুদ্ধি সম্পন্ন জনগণের।

Releated Posts

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top