News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলার উন্নয়ন প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা শাহের
Image

বাংলার উন্নয়ন প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা শাহের

বনগাঁ, ২৭ অক্টোবর (হি.স.): রবিবার বনগাঁ সীমান্তে বিএসএফের এক অনুষ্ঠান থেকে বাংলার উন্নয়ন প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা করলেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলায় বঞ্চনার অভিযোগে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

অমিত শাহ এদিন অভিযোগ করেন, বাংলাকে গত ১০ বছরে মোদী সরকার অনেক টাকা দিয়েছে। সঠিকভাবে ওই টাকা খরচ করলে অনেক উন্নয়নের কাজ করা যেত। ২৬ এ আপনারা পরিবর্তন আনুন, বাংলার সার্বিক উন্নয়ন হবে। নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে সাহায্য করছেন, প্রধানমন্ত্রী যে টাকা পাঠায় তা দুর্নীতির বলি হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢুকে গেলে বাংলার উন্নয়ন হবে কী করে? আমরা সোনার বাংলার সরকার করব। ২০২৬ সাল বাংলার মানুষের জন্য সোনার বাংলা নিয়ে আসবে। আপনাদের আচ্ছে দিন শুরু হবে। একদিন এই বাংলা সোনার বাংলা হবে। 

উল্লেখ্য, বিভিন্ন সময় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মুখে রাজ্যের বন্যা পরিস্থিতিতেও কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করেছে বলে অভিযোগ করেছিলেন। ৬ কেন্দ্রের উপনির্বাচনের মুখে বাংলায় অমিত শাহ এসে সেইসব অভিযোগ খন্ডন করতে চেয়েছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। 

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top