News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখবে বিজেপি: অমিত শাহ
Image

বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখবে বিজেপি: অমিত শাহ

বনগাঁ, ২৭ অক্টোবর (হি.স.): বাংলায় এসে রবিবার ফের অনুপ্রবেশ প্রসঙ্গ উত্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। তার আগে রবিবার বাংলায় এসে বনগাঁ সীমান্তে বিএসএফের এক অনুষ্ঠান থেকে বাংলায় ফের পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বনগাঁ সীমান্তে যাত্রী টার্মিনাল,  মৈত্রী দ্বার উদ্বোধন করেন শাহ। ওই অনুষ্ঠানেই রাজ্যের সীমান্ত অনুপ্রবেশ নিয়ে সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, বাংলার জনগণকে বলছি ২০২৬-এ পরিবর্তন আনুন। আমরা ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে তবেই স্বস্তির নিঃশ্বাস নেব। এই অনুপ্রবেশ বন্ধ হলে তবেই বাংলায় শান্তি ফিরবে। সেইসঙ্গে অনুপ্রবেশ বন্ধ হলে তবেই পার্টনারশিপ বাড়বে। বাংলাদেশ-ভারত, নেপাল-ভারত, মায়ানমার-ভারত, এই দেশগুলি সীমান্তে থাকায় এদের সকলের ভাষা-সংস্কৃতির আদান-প্রদান হবে। যার মাধ্যমে নতুন যুগের সূচনা হবে। 

Releated Posts

মহারাষ্ট্রে এসআইআর খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা রাহুল গান্ধীর

নয়াদিল্লি/মুম্বই, ১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 1, 2026

‘সন্ত্রাসবাদ নিয়ে দ্বৈত মানদণ্ডের জায়গা নেই’: এসসিও সম্মেলনে মোদির কড়া বার্তা

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থায়ন, নিয়োগ, মৌলবাদে প্ররোচনা এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়—সন্ত্রাসবাদের পুরো ব্যবস্থাটিই ভেঙে ফেলার আহ্বান…

ByByNews Desk Sep 1, 2026

‘সব যুদ্ধের সমাধান হোক আলোচনার মাধ্যমে, যুদ্ধক্ষেত্রে নয়’: এসসিও সম্মেলনে মোদি

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সমস্ত সংঘাত ও যুদ্ধের সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমে হওয়া উচিত, যুদ্ধক্ষেত্রে নয়—মঙ্গলবার ফের…

ByByNews Desk Sep 1, 2026

‘সন্ত্রাসবাদ কারও কৌশলগত সম্পদ হতে পারে না’: এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসবাদকে কোনওভাবেই ‘কৌশলগত সম্পদ’ হিসেবে ব্যবহার করা যাবে না বলে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top