News Flash

Image

বাকসায় গ্রেফতার তিন মাদক কারবারি

বাকসা (অসম), ১ আগস্ট (হি.স.) : বাকসা জেলার অন্তর্গত গোবর্ধনা থানাধীন বংশীবাড়ি এলাকায় সন্দেহভাজন তিন মাদক কারবারিকে স্থানীয় জনতা পাকড়াও করে তুলে দিয়েছেন পুলিশের হাতে। পুলিশ মাদক সহ তাদের ধরে থানায় নিয়ে গ্রেফতার করেছে।

গোবর্ধনা থানার ওসি জানান, বংশীবাড়ি গ্রামে বহুদিন ধরে মাদক কারবার চলছে। পুলিশ কয়েকবার অভিযান চালিয়ে মাদক কারবারি বা পাচারকারীদের হাতেনাতে ধরতে সক্ষম হচ্ছিল না। অবশেষে গতকাল বুধবার রাতে স্থানীয় জনতা তিন মাদক কারবারিকে হাতেনাতে ধরে থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে আটক তিনজন যথাক্রমে ইশারুল আলি, বসির আহমেদ এবং রুবুল আলিকে ধরে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top