News Flash

Image

ডুরান্ড কাপের উদ্বোধন, ২ আগস্ট বন্ধ শিলঙের সব স্কুল

শিলং, ১ আগস্ট (হি.স.) : আগামীকাল ২ আগস্ট শিলঙে উদ্বোধন হবে ১৩৩-তম ডুরান্ড কাপের ফুটবল প্রতিযোগিতা। তাই এদিন (২ আগস্ট) শিলঙের সব স্কুল ছুটি ঘোষণা করেছে রাজ্যের শিক্ষা দফতর।

মেঘালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা অধিকর্তা স্বপ্নিল টেম্বে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, ডুরান্ড কাপ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ২ আগস্ট শিলং পুর এলাকার সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরে যানজট নিরসন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়ে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, ছাত্রছাত্রীরা যাতে প্রত্যাশিত ট্রাফিক জ্যামে পড়ে অসুবিধায় না পড়ে, তার প্রতি লক্ষ রেখে শিলং পুর এলাকার সমস্ত স্কুল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এই নির্দেশনা ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে গত ২৯ জুলাই মেঘালয়ের ক্রীড়া ও যুব বিষয়ক অধিকর্তা প্রেরিত এক পত্রের ভিত্তিতে দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, শিলঙের পোলো গ্রাউন্ডে জেএনএস কমপ্লেক্স-এ ডুরান্ড কাপ, ২০২৪-এর উদ্বোধন হবে আগামীকাল।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top