News Flash

Image

হাইলাকান্দিতেও অমৃত বৃক্ষ আন্দোলন, শুরু গাছের চারা রোপণ

হাইলাকান্দি (অসম), ১ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলায় অমৃত বৃক্ষ আন্দোলন কর্মসূচিতে পাঁচ লক্ষ গাছের চাড়া রোপণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার হাইলাকান্দি সার্কিট হাউসে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেছেন ডিডিসি অ্যাল্ডাড ফাইরিম।

উদ্বোধনী অনুষ্ঠানে নগর জীবিকা মিশনের এসএইচজি কর্মকর্তারা তাঁদের মায়েদের নিয়ে ‘এক পেড় মাকে নাম’, অর্থাৎ ‘মায়ের নামে একটি গাছ রোপণ করুন’ শীর্ষক কর্মসূচিতে গাছের চারা রোপণ করেছেন।

উল্লেখ্য, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলায় ৪ লক্ষ ৮৫ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সে অনুযায়ী রেজিস্ট্রেশন আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। https:aba.assam.gov.in/welcome পোর্টালে রেজিস্ট্রেশন করে বন বিভাগ থেকে প্রাপ্ত  গাছের চারাটি জিও ট্যাগ যুক্ত করা এবং মোহর সংবলিত গাছের চারা সহ সেলফি অমৃত বৃক্ষ আন্দোলন মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালে আগামী ১৫ আগস্ট পর্যন্ত আপলোড করতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

ফটো আপলোড করার পোর্টাল aba.assam.gov.in  অথবা https://merilife.nic.in । এই কর্মসূচির জন্য জেলার সব বিভাগে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ইতিমধ্যে ধার্য করা হয়েছে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে ডিডিসি ফাইরিম এবং ডিভিশনাল ফরেস্ট অফিসার অখিল দত্ত জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তন রোধে গাছের চারা রোপণ করে সবুজায়ন গড়ে তোলার ওপর জোর দিয়ে বক্তব্য পেশ করেছেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top