News Flash

  • Home
  • দিনের খবর
  • ভরদুপুরে শান্তিপুরে টাকা ছিনতাই এক মহিলার, চাঞ্চল্য এলাকায়
Image

ভরদুপুরে শান্তিপুরে টাকা ছিনতাই এক মহিলার, চাঞ্চল্য এলাকায়

নদীয়া, ২১ জুন (হি.স.) : ভরদুপুরে শান্তিপুরে ফের টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। নদীয়ার শান্তিপুর থানা এলাকার ডাকঘর নেতাজি স্ট্যাচুর পাশে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে শান্তিপুর নিশ্চিন্তপুর নিবাসী মমতা পাল পঞ্চাশ হাজার নগদ টাকা তুলে বাড়ি যাওয়ার জন্য টোটোয় উঠতে গেলে, পেছন দিক থেকে বাইকে করে তিন যুবক মুখবাঁধা অবস্থায় তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে শান্তিপুর মতিগঞ্জের দিকে চম্পট দেয়।তখনই মমতা পাল চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা ওই যুবকদের পেছনে ধাওয়া করে। কিন্তু ওই যুবকদের খোঁজ পাওয়া যায় না।ঘটনার পরেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে আসেন মমতা পাল।

মমতা দেবী জানান সকালবেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তিনি টাকা তোলার জন্য এসেছিলেন। তারপর ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা নগদ তুলে বাড়ি যাওয়ার জন্য ব্যাংকের সামনের শনি মন্দিরের কাছে টোটো তে উঠতে গেলে পেছন দিক থেকে মুখ বাধা অবস্থায় তিন যুবক এসে তার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।তবে তাদের খোঁজ পাওয়া যায় না। তবে মমতা দেবী জানান,একটি লাল রঙের মোটরসাইকেল ছিল তাদের কাছে। যদিও ঘটনার পরে শান্তিপুর থানায় এসে তিনি লিখিত অভিযোগ করে জানান পুলিশ যেন সঠিক তদন্ত করে তার টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে। যদিও ভরদুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং অভিযোগের ভিত্তিতে ছিনতাইবাজদের খোঁজে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top