News Flash

  • Home
  • বিনোদন
  • বিরল রোগের শিকার অলকা ইয়াগনিক, শ্রবণশক্তি হারালেন গায়িকা
Image

বিরল রোগের শিকার অলকা ইয়াগনিক, শ্রবণশক্তি হারালেন গায়িকা

মুম্বই, ১৮ জুন (হি.স.): বিরল এক রোগের শিকার হলেন গায়িকা অলকা ইয়াগনিক। গায়িকা জানিয়েছেন, তিনি শ্রবণশক্তি হারিয়েছেন। তিনি কোনও কিছুই শুনতে পাচ্ছেন না। আপাতত চিকিৎসাধীন রয়েছেন গায়িকা। সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানিয়েছেন তিনি।

সোমবার রাতে শ্রবণশক্তি হারানোর খবর তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সকলকে এও সতর্ক করে জানিয়েছেন, শ্রবণশক্তি আচমকা হারিয়ে ফেললে জীবন কতটা দুর্বিষহ হতে পারে, সেটা তিনি উপলব্ধি করলেন। সেই জায়গা থেকেই তাঁর অনুরোধ, সারাক্ষণ কানে হেডফোন দিয়ে চড়া স্বরে গান না শোনাই ভাল। এতেও শ্রবণক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।
কয়েক সপ্তাহ আগে আচমকা এক দিন বিমান থেকে নেমে দেখেন, তিনি কিছুই শুনতে পাচ্ছেন না! গায়িকা এতে ভয়ই পেয়ে যান। ব্যাপারটি বুঝতে না পেরে তিনি যোগাযোগ করেন চিকিৎসকের সঙ্গে। চিকিৎসক তাঁকে জানিয়েছেন, অলকা বিরল স্নায়ুজনিত রোগে আক্রান্ত। অনেক সময় অচেনা জীবাণুর আক্রমণ প্রতিহত করতে শরীর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। যার সাময়িক প্রভাব অন্য প্রত্যঙ্গে পড়তে পারে। গায়িকার ক্ষেত্রেও সেটাই হয়েছে।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top