News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের দাতিয়ায় ট্র্যাক্টর-ট্রলি উল্টে মৃত্যু ৪ জনের, কমপক্ষে ২০ জন আহত
Image

মধ্যপ্রদেশের দাতিয়ায় ট্র্যাক্টর-ট্রলি উল্টে মৃত্যু ৪ জনের, কমপক্ষে ২০ জন আহত

দাতিয়া, ১৪ জুন (হি.স.): মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় ট্র্যাক্টর-ট্রলি উল্টে প্রাণ হারালেন ৪ জন। মৃতদের মধ্যে দুই বালিকা ও দুই মহিলা রয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ একটি ট্র্যাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হয়েছে ৪ জনের, সবাই মন্দিরে যাচ্ছিলেন, তখন দুর্ঘটনাটি ঘটেছে।

হতাহতরা রতনগড় মাতার মন্দিরে যাওয়ার পথে ভোর ৪.৩০ মিনিট নাগাদ মাইথানা পালির কাছে দুর্ঘটনাটি ঘটে। ট্র্যাক্টর-ট্রলিটি রাস্তা থেকে ছিটকে উল্টে গিয়ে পড়ে ১৫ ফুট একটি কালভার্টে। দুর্ঘটনায় দুই বালিকা ও দুই মহিলা প্রাণ হারিয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top