News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রশ্নপত্র ফাঁস কান্ডে সিবিআই তদন্তের দাবি যুব কংগ্রেসের
Image

প্রশ্নপত্র ফাঁস কান্ডে সিবিআই তদন্তের দাবি যুব কংগ্রেসের

আগরতলা, ১০ জুন: এডিসি প্রশাসনের উদ্যোগে আয়োজিত ১১০টি পদে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কান্ডে সিবিআই তদন্ত করা হোক।আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস। পাশাপাশি এডিসি প্রশাসন পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে প্রদ্যোত কিশোর দেববর্মণের পদত্যাগ দাবি করেন তারা।

এদিন তারা জানিয়েছেন, এডিসির অন্তর্গত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে ১১০টি শূন্য পদ পুরণ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। চাকুরী দেওয়ার জন্য প্রায় ২৬ হাজার ছাত্র ছাত্রীদের আবেদন জমা পড়েছিল। রাজ্যের ৭১ টি স্থানে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা নেওয়ার ২৪ ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। এবিষয়ে পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছিল।

এদিন তিনি আরও বলেন, পুলিশ প্রশ্নপত্র ফাঁসকান্ডে চয়ন সাহা নামে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর  এডভাইজার চৌমুহনীতে জেরক্সের দোকান আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর জনঢ় এডিসি প্রসাশনের কাছে নিজস্ব কেনো জেরক্স নেই কেন। এডিসি নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ প্রসাশন। 

এদিন তিনি তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি প্রশ্নপত্র ফাঁসকান্তে ব্যর্থতার জন্য প্রদ্যোত কিশোর দেববর্মণের পদত্যাগ দাবি করেছেন।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top