News Flash

Image

মণিপুরের ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে নেওয়ার দাবি ‘আমরা বাঙ্গালী’র

শিলচর (অসম), ১০ জুন (হি.স.) : প্রতিবেশি মণিপুরের জিরিবাম জেলায় পুনরায় জাতি দাঙ্গা মাথাচাড়া দেওয়ায় উদ্বিগ্ন অসমের কাছাড় জেলার মানুষ। নতুন করে উদ্ভূত পরিস্থিতির জন্য মণিপুর সরকারকে দায়ী করেছে ‘আমরা বাঙ্গালী’ দল।

‘আমরা বাঙ্গালী’ অসম রাজ্য কমিটির পক্ষ থেকে আজ সোমবার এক প্রেস বিবৃতি জারি করে বলা হয়েছে, দীর্ঘদিন থেকে চলমান মণিপুরের জাতি সংঘর্ষ দমন করে শান্তির বাতাবরণ তৈরি করতে সম্পূর্ণভাবে ব্যদর্থ সরকার। তাই মণিপুরে শান্তি ও সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিতে ‘আমরা বাঙ্গালী’ বহুদিন থেকে দাবি জানাচ্ছে। যেহেতু আগের কেন্রীগায় সরকার তা করেনি, তাই নতুন সরকারের কাছে মণিপুরকে কেন্দ্রীয় সরকারের আওতায় নেওয়ার পুনরায় দাবি জানিয়েছে আমরা বাঙ্গালী। পাশপাশি বিবদমান দুই সম্প্রদায়ের কাছে এলাকায় শান্তি স্থাপনের আবেদন জানিয়েছে দল।

এদিকে সর্বহারা হয়ে মণিপুরের জিরিবাম জেলা থেকে যারা কাছাড়ে আশ্রয় নিয়েছেন, তাঁদের পর্যাপ্ত সুরক্ষা এবং ত্রাণসামগ্রী প্রদানের দাবি জানিয়েছে আমরা বাঙ্গালীর অসম রাজ্য কমিটি।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top