News Flash

  • Home
  • দিনের খবর
  • চুরি করতে গিয়ে সিসিটিভি ক্যামেরা দেখে লজ্জা পেল চোর
Image

চুরি করতে গিয়ে সিসিটিভি ক্যামেরা দেখে লজ্জা পেল চোর

জলপাইগুড়ি, ৭ জুন (হি. স.): ভোর-রাতে অন্ধকারে চুরি করতে ঢুকে ফ্যাসাদে চোর। অন্ধকার মোবাইলের দোকানে ঢুকতেই সিসিটিভি ক্যামেরার মুখোমুখি। ব্যাপারটা বুঝতে পেরেই দু’হাত দিয়ে কোনওক্রমে মুখ ঢাকার চেষ্টা চোরের। কোনওক্রমে মুখ ঢেকে পালিয়ে ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেয় ওই চোর। তারপর মোবাইলের দোকান থেকে যাবতীয় জিনিসপত্র চুরি করে পালায় সে। শুক্রবার ভোর-রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি সিনেমা হল পাড়ায়।

ওই মোবাইলের দোকানটির উপরে টিনের শেড। সেই টিন ভেঙেই ভিতরে ঢোকে চোর। তারপর ফলস সিলিং ভেঙে সোজা নেমে আসে দোকানের ভিতরে। অন্ধকারের মধ্যে মোবাইলের দোকানের ভিতর ঘুরতে থাকে। হাতের কাছে মোবাইল, চার্জার যা পেয়েছে, সব হাতাতে থাকে এক এক করে। অন্ধকারে চুরি করতে সমস্যা হচ্ছিল, তাই দোকানের আলো জ্বালায়। এরপরই চোখে পড়ে যায় সিসিটিভি ক্যামেরা। সেই দেখে হাত দিয়ে মুখ ঢেকে কোনওক্রমে ক্যামেরার মুখ অন্যদিকে ঘোরায় সেই চোর। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top