News Flash

Image

ভোট দিয়ে মমতা দেখালেন জয়সূচক চিহ্ন

কলকাতা, ১ জুন (হি. স.): শনিবার রাজ্যের নানা ভোটকেন্দ্রে নামী নেতানেত্রীদের ভোটদানের দিকে নজর ছিল সংবাদমাধ্যমের। এঁদের মধ্যে অবশ্যই এক নম্বরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বেলা সাড়ে চারটে নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা দক্ষিণের ভোটার। সঙ্গে ছিলেন তাঁর ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে আঙুল তুলে ‘ভি’ অর্থাৎ জয়ের চিহ্ন দেখান মমতা।

বিকেল ৪.৫৫ নাগাদ ভোট দেন যাদবপুর কেন্দ্রের ভোটার, হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২.৫১ নাগাদ সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিলেন টলি নায়ক দেব। বেলা ২.৪৫ নাগাদ বারাসত লোকসভার অন্তর্গত লেকটাউন শ্রীভূমিতে, গান্ধী সেবা সংঘ বুনিয়াদী বিদ্যালয় বুথে সপরিবারে ভোট দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ভোট দিয়ে বেরিয়ে তাঁর মন্তব্য, ”বাংলায় বরাবর শান্তিপূর্ণ ভোট হয়, এবারও তাই হচ্ছে।”

দুপুর ২.১৭এ ভোট দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। ‘শান্তির ভোট চলছে, দেশে শান্তি ফেরানোর ভোট চলছে’ , বলেন সেলিম। ডায়মন্ড হারবার, সন্দেশখালির কয়েকটি বুথে অশান্তির দায় চাপালেন তৃণমূলের উপর। দেশে লাল ঝান্ডা উড়বে বলে আশাবাদী সিপিএম প্রার্থী তথা রাজ্য সম্পাদক।

Releated Posts

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন রবি শাস্ত্রীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

দরভাঙ্গায় কোসি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন মহিলা কৃষক

পাটনা, ১০ জুন (আইএএনএস): বিহারের দরভাঙ্গা জেলায় কোসি নদীতে কৃষকবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তিন মহিলা নিখোঁজ…

ByByNews Desk Jun 10, 2026

জয়পুরে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ মৃত ৪; আশঙ্কাজনক ৪ জন

জয়পুর, ৯ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top