News Flash

  • Home
  • দেশ
  • ইন্ডি জোট ক্ষমতায় এলে চাকরি পাবে বেকার যুবকরা, দাবি অখিলেশ যাদবের
Image

ইন্ডি জোট ক্ষমতায় এলে চাকরি পাবে বেকার যুবকরা, দাবি অখিলেশ যাদবের

মৌ, ৩০ মে (হি. স.): গত ১০ বছরে এক লক্ষ কৃষক আত্মহত্যা করেছে। চাকরি না পেয়ে কর্মহীনতায় ভুগছে যুব সমাজ। তাই এবার আর বিজেপি ১৪০–এর বেশি আসনে পাবে না বলে দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

বৃহস্পতিবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, আমি জনগণের কাছে আবেদন করছি গণতন্ত্রকে রক্ষা করতে এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ইন্ডি জোটকে সমর্থন করুন। তার দাবি, এবার আর বিজেপি ১৪০ এর বেশি আসনে জিতবে না। মানুষ তাদের শাসনের নমুনা পেয়েছে। গত ১০ বছরে আত্মহত্যা করেছে ১ লক্ষ কৃষক। চাকরি হারিয়েছে বহু যুবক। নিয়োগ হয়নি চাকরিতে। বিজেপি সরকার বেকারত্বের যে ইতিহাস রচনা করেছে তা বদলে দেবে ইন্ডি জোট। চাকরি পাবে বেকার যুবরা। কর্মসংস্থানে নতুন ইতিহাস গড়ার আশ্বাস দিচ্ছে ইন্ডি জোট।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top