News Flash

  • Home
  • দেশ
  • কেজরির আর্জি দ্রুত শুনতে নারাজ সুপ্রিম কোর্ট, এবার রেজিস্ট্রিও ফিরিয়ে দিল আবেদন
Image

কেজরির আর্জি দ্রুত শুনতে নারাজ সুপ্রিম কোর্ট, এবার রেজিস্ট্রিও ফিরিয়ে দিল আবেদন

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদন দ্রুত শুনতে নারাজ সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিও ফিরিয়ে দিল কেজরিওয়ালের আর্জি। অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও ৭-দিন বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। কিন্তু, কেজরিওয়ালের সেই আবেদন দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করতে রাজি হল না সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি।

উল্লেখ্য, আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর বিষয়ে দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই দিন বিচারপতি জে কে মাহেশ্বরী এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানায়, কেজরিওয়ালের আবেদন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে পাঠানো হবে। কখন শুনানি হবে সেবিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। এরপর বুধবার কেজরিওয়ালের আবেদন দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করতে রাজি হল না সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি। এখন যা পরিস্থিতি তাতে আগামী ২ জুন তিহার জেলে হয়তো আত্মসমর্পণ করতে হতে পারে কেজরিকে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top