News Flash

  • Home
  • দেশ
  • আত্মহত্যার চেষ্টায় ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো চলাচল, যাত্রীদুর্ভোগ
Image

আত্মহত্যার চেষ্টায় ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো চলাচল, যাত্রীদুর্ভোগ

কলকাতা, ১৫ মে (হি. স.) : মেট্রোয় আবার আত্মহত্যার চেষ্টা! যার জেরে বুধবার ব্যস্ত সময়ে থমকে গেল মেট্রো চলাচল। টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে ময়দান পর্যন্ত ট্রেন বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন ভাবে ট্রেন চলে ময়দান থেকে দক্ষিণেশ্বর। এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

ঘটনাটি ঘটে নেতাজি ভবন মেট্রো স্টেশনে। সকাল ১১টা ৩৮ মিনিট নাগাদ। এক যাত্রী মেট্রোর লাইনে ঝাঁপ দেন সেখানে। যার জেরেই থমকে যায় পরিষেবা। নিষ্ক্রিয় করে দেওয়া হয় পাওয়ার ব্লকগুলি। সকাল ১২টা নাগাদ পাওয়া খবর অনুযায়ী, যিনি ঝাঁপ দিয়েছেন, তাঁর পরিচয় জানা যায়নি। তবে তাঁকে উদ্ধার করার চেষ্টা জারি রয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, উদ্ধার কাজ শেষ হলেই দ্রুত মেট্রো চলাচল স্বাভাবিক হবে। পরিষেবা সাময়িকভাবে আংশিক বন্ধ থাকে। দীর্ঘ সময় বাদে তা স্বাভাবিক হয়।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top