News Flash

Image

জলের ট্যাঙ্কার উল্টে গুরুতর আহত পাঁচ

আগরতলা, ৩০ এপ্রিল: জলের ট্যাঙ্কার উল্টে গুরুতর আহত হয়েছে পাঁচজন। ওই ঘটনায় তুলাশিখরের কুইচা বাড়ি এলাকার স্থানীয় মানুষ দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। চিকিৎসক আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, পানীয় জলের সংকট মিটাতে গিয়ে দুর্ঘটনার কবলে জলের ট্যাঙ্কার। আজ সকালে মালবাহী বোলেরো গাড়িতে করে তুলাশিখরের কুইচা বাড়ি থেকে চাম্পাহায়রা দিকে আসছিল। রাস্তার উঁচু টিলা উঠার সময় হঠাৎ বিকল হলে জল নিয়ে উল্টে যায়। তাতে মোট ৫জন শ্রমিক আহত হয়। স্থানীয় মানুষ দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। চিকিৎসক আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করে। আহতরা হলেন, নিখিল দাস (৫৩), মহাদেব দাস (৪৫), লিটন দেব (৩৪), স্বার্থ দেব (৫৫) এবং জোসেফ দেববর্মা (২৯) ।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top