News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসাম রাইফেলস্ নাগাল্যান্ডে ভারত-মায়ানমার সীমান্ত বরাবর এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে
Image

আসাম রাইফেলস্ নাগাল্যান্ডে ভারত-মায়ানমার সীমান্ত বরাবর এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে

নয়াদিল্লি, ৩০ এপ্রিল : গোয়েন্দা সূত্রের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস-এর জওয়ানরা নাগাল্যান্ডের মন জেলায় ভারত-মায়ানমার সীমান্ত বরাবর এলাকা থেকে সোমবার (২৯ এপ্রিল, ২০২৪) বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধ-বিষয়ক সামগ্রী উদ্ধার করেছে। একেবারে ভোরের দিকেই শুরু করা হয় এই তল্লাসি অভিযান এবং অভিযান চলা কালে এক ব্যাক্তি ধরা পড়ে, সেই সঙ্গে উ্দ্ধার করা হয় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। উদ্ধারকৃত মধ্যে রয়েছে ১১-টি মর্টার টিউব (৮১ মিলিমিটার), ০৪-টি টিউব (১০৬ মিলামিটার), ১০-টি পিস্তল, ১৯৮-টি বহনযোগ্য হ্যান্ড হ্যাল্ড রেডিও সেট, একটি স্যাটেলাইট ফোন, একটি কেনবো বাইক, একটি বলেরো গাড়ি এবং অন্যান্য যুদ্ধ বিষয়ক সামগ্রী।

বর্তমানে আসাম রাইফেলস্ সীমান্ত রুদ্ধ করে দেওয়ার অভিযান জারি রেখেছে, তাই এই অভিযান চালানের সময় সীমান্ত অঞ্চলের গা ঘেঁষা এলাকা থেকে এই সব অতি উচ্চ মানের সামরিক গোত্রের অস্ত্র-শস্ত্র উদ্ধারের ঘটনা এক বিশাল সাফল্যের দিকটিই তুলে ধরছে। এ ছাড়াও এই অঞ্চলের শান্তি পরিস্থিতি বিঘ্নিত করতে শত্রু পক্ষের দুষ্কৃতিকারীরা যে জঘণ্য নীলনক্সা ফেঁদেছিল এই উদ্ধারের ঘটনাটি একটি বিশাল আঘাত হেনেছে। এই যে সামরিক গোত্রের অস্ত্র-সামগ্রী এবং প্রায় ২০০-র মতো হ্যান্ড হ্যাল্ড রেডিও সেট উদ্ধার করা হল এটা সুস্পষ্টভাবেই বুঝিয়ে দিচ্ছে এই সব অস্ত্র দিয়ে অত্যন্ত ভয়াবহ ক্ষতি সাধনের অসাধু উদ্দেশ্য চরিতার্থ করতে পারতো।

ধৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত যাবতীয় সামগ্রী নাগাল্যন্ড পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোন থেকে বিশ্লেষণ করলে বলতে হয়, আসাম রাইফেলস্-এর সতর্ক বাহিনী এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থতির পক্ষে বিপজ্জনক আঘাত হানতে বেআইনি ঘাতকের দল যে পরিকল্পনা করেছেল তা শক্ত হাতে সাফল্যের সঙ্গে ভেঙ্গে দিতে সক্ষম হয়েছে।       

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top