News Flash

  • Home
  • দেশ
  • ইমেল আইডি ঘোষণা করে সন্দেশখালির তদন্ত শুরু করল সিবিআই
Image

ইমেল আইডি ঘোষণা করে সন্দেশখালির তদন্ত শুরু করল সিবিআই

কলকাতা, ১২ এপ্রিল (হি.স.) : আদালতের নির্দেশ মেনে সঙ্গে সঙ্গে ই-মেল তৈরি করে তদন্ত শুরু করল সিবিআই ৷ উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার, জোর করে জমি দখল সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে হবে বিশেষ ই-মেল আইডিতে ৷ একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি সিবিআই তাদের এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছে ৷

বিবৃতিতে সিবিআই জানিয়েছে, “সন্দেশখালিতে জমি দখল, মহিলাদের উপর নির্যাতনের মতো অপরাধের তদন্তে কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দিয়েছিল, তা মেনে সিবিআই পদক্ষেপ করেছে। ১০ এপ্রিল আদালতের ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশ অনুযায়ী সিবিআই একটি ই-মেল ‘sandeshkhali@cbi.gov.in‘ তৈরি করেছে ৷ এটি সম্পূর্ণরূপে সন্দেশখালির জন্য ৷ এখানে সন্দেশখালিতে নারীদের উপর অত্যাচার, জবরদস্তি জমি দখল সংক্রান্ত সব অভিযোগ পাঠানো যাবে৷” এর সঙ্গে উত্তর ২৪ পরগনার জেলাশাসককেও সংবাদপত্রে এই বিষয়টি প্রকাশ করার কথা জানিয়েছে সিবিআই৷

গত ১, এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ সন্দেশখালিকাণ্ডে সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি একগুচ্ছ নির্দেশ দেয় আদালত৷ তার মধ্যে শুধুমাত্র সন্দেশখালির জন্য সিবিআইকে পোর্টাল এবং ইমেল আইডি তৈরির নির্দেশও দেন প্রধান বিচারপতি৷ এর পরই ই-মেল আইডি তৈরি করল সিবিআই।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top