News Flash

  • Home
  • খেলা
  • এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ: সিন্ধু-প্রণয়-পোনাপ্পাদের বিদায়
Image

এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ: সিন্ধু-প্রণয়-পোনাপ্পাদের বিদায়

নিঙ্গবো, ১২ এপ্রিল (হি.স.) : এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর চলছে চিনের নিঙ্গবোতে। হেরে গেলেন সব ভারতীয় শাটলার। শুক্রবার হারের মুখ দেখলেন পিভি সিন্ধু, এইচ এস প্রণয়রা। হেরে গেলেন ডাবলস জুটি তানিশা ক্রাস্টো-অশ্বিনী পোনাপ্পা জুটিও। প্রত্যেক শাটলারই তাদের রাউন্ড অফ ১৬’র ম্যাচে হারলেন।

মহিলাদের ডাবলসে রাউন্ড অফ ১৬’তে ক্রাস্টো এবং পোনাপ্পা হারলেন বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে থাকা জাপানের নামি মাতসুয়ামা এবং চিহারু শিডা জুটির বিরুদ্ধে। ২১-১৭, ২১-১২ ফলে ম্যাচ হারতে হয় ভারতীয় জুটিকে।

মহিলা সিঙ্গেলসে ভারতীয় শাটলার পিভি সিন্ধু হারলেন ষষ্ঠ বাছাই হান-ইউয়ের কাছে। পিভি সিন্ধু এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিলেন হান ইউয়ের। পাঁচ বারই জিতেছিলেন সিন্ধু। কিন্তু এবার পারলেন না। হারলেন ২২-১৮,২১-১৩,২১-১৭ ফলে।

অন্যদিকে প্রণয় মুখোমুখি হয়েছিলেন চাইনিজ তাইপের লিন-চুন-ই’র। ২১-১৮, ২১-১১ ফলে প্রণয় হেরে যান লিন চুন ই’র কাছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top