News Flash

Image

জঙ্গল থেকে জনজাতি গৃহবধূর মৃতদেহ উদ্ধার

আগরতলা,২৯ মার্চ : গভীর জঙ্গল থেকে এক জনজাতি গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে।গতকাল রাতে তেলিয়ামুড়া থানাধীন জারুইলংবাড়ি ওই ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবারে হোলি খেলাকে কেন্দ্র করে স্বামী সূর্যরাম রিয়াং এবং স্ত্রী শান্তি রিয়াং (৩৫) দুইজনে মিলে মদ্যপান করেছিলেন। পরবর্তীতে গভীর রাতে আচমকা স্ত্রী শান্তি রিয়াং ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরের দিন সকালে স্বামী সূর্যরাম রিয়াং অনেক খোঁজাখুঁজির পর ও তাঁর কোনো হদিশ পাননি। গতকাল রাতে জঙ্গলে মৃতদেহ দেখতে পেয়েছেন। সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছেন স্বামী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top