News Flash

  • Home
  • দেশ
  • সিএএ চালু হওয়ায় দুর্গাপুর ধোবিঘাটে বিজেপির উদ্বাস্তু সেলের বিজয় মিছিল
Image

সিএএ চালু হওয়ায় দুর্গাপুর ধোবিঘাটে বিজেপির উদ্বাস্তু সেলের বিজয় মিছিল

দুর্গাপুর, ১৩ মার্চ (হি.স.): ভোটের মুখে সিএএ লাগু হওয়ায় উদ্বাস্তু তকমা মুছলো। আর ওই খুশিতে দুর্গাপুর ধোবিঘাটে বিজয় মিছিল করল বিজেপির উদ্বাস্তু সেল।

সিএএ প্রসঙ্গে মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির সদস্য সদানন্দ বৈরাগী বলেন,” এটা আমাদের দরকার। এটা সুষ্ঠভাবে যেন হয়। এই নাগরিকত্বের দাবিতে একদিন আন্দোলন শুরু হয়েছিল। সরকার সেই দাবি মেনে যখন করছে, সেটা শুনতে হবে।” তবে মতুয়া মহাসঙ্ঘের কার্যকরী সভাপতি জগদীশ গোঁসাই বলেন,” অখন্ড ভারতবর্ষে আমাদের জন্ম। সবার পক্ষে তাদের পিতা-মাতার জন্ম সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়। তাই আমাদের দাবি নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে। অনলাইনে ফর্ম ফিলাপ কেন করতে হবে? ভোটের সার্থে আমাদের ব্যবহার করছে। পুর্ববঙ্গ থেকে কত নাগরিক উদ্বাস্তু এসেছে তার পরিসংখ্যান সরকারের কাছে আছে। নাগরিকত্ব দেওয়ার থাকলে, পঞ্চায়েতের মাধ্যমে তাদের নাগরিকত্ব কার্ড পৌঁছে দিক।” এদিকে বিজেপির উদ্বাস্তু সেলের রাজ্য কো- কনভেনার কৃষ্ণ মাল বলেন,” সিএএ লাগু হওয়ায়, উদ্বাস্তু কারগার থেকে মুক্তি মিলল। তাই আমরা খুশি। আর এই সিএএ লাগুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top