News Flash

  • Home
  • দেশ
  • আগামী ২৫ বছরে ভারতকে একটি ‘বিকশিত দেশ’-এ রূপান্তরিত করার সংকল্প নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
Image

আগামী ২৫ বছরে ভারতকে একটি ‘বিকশিত দেশ’-এ রূপান্তরিত করার সংকল্প নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২৫ বছরের মধ্যে ভারতকে একটি ‘বিকশিত দেশ’-এ রূপান্তরিত করার সংকল্প নিয়েছি আমরা। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিকশিত ভারতের চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল দরিদ্র, যুবক, কৃষক এবং মহিলা। উল্লেখযোগ্যভাবে, ভারতের টেক্সটাইল সেক্টর এই সমস্ত স্তম্ভগুলির সঙ্গে সংযুক্ত। সুতরাং ভারত টেক্সের মতো একটি বিষয় আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স ২০২৪-এর উদ্বোধন করেছেন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখন ভারতে এই সেক্টরে দক্ষতার উপরও অনেক জোর দেওয়া হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির নেটওয়ার্ক দেশের ১৯টি প্রতিষ্ঠানে পৌঁছেছে। আশেপাশের তাঁতি ও কারিগরদেরও এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা হচ্ছে।” প্রধানমন্ত্রীর কথায়, “এখন ভারত বিশ্বের অন্যতম তুলা, পাট এবং রেশম উৎপাদনকারী দেশ। লক্ষাধিক মানুষ এই কাজে নিয়োজিত।এখন সরকার লক্ষ লক্ষ তুলা চাষিকে সহায়তা করছে, তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ কুইন্টাল তুলা কিনছে। সরকার কর্তৃক চালু করা কস্তুরী তুলা ভারতের নিজস্ব পরিচয় তৈরির দিকে একটি বড় পদক্ষেপ হতে চলেছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “প্রতি ১০ জন পোশাক প্রস্তুতকারকের মধ্যে ৭ জন মহিলা এবং হ্যান্ডলুমে তা আরও বেশি। টেক্সটাইল ছাড়াও খাদি আমাদের ভারতের নারীদের নতুন শক্তি দিয়েছে। আমি বলতে পারি, আমরা গত ১০ বছরে যে প্রচেষ্টা করেছি তা খাদিকে উন্নয়ন এবং কর্মসংস্থান উভয়েরই মাধ্যম করে তুলেছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিকশিত ভারত গড়তে টেক্সটাইল সেক্টরের অবদান আরও বাড়ানোর জন্য আমরা অনেক বিস্তৃত পরিসরে কাজ করছি।”

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top