News Flash

  • Home
  • প্রধান খবর
  • যারা অপরাধ করেছে তাদের রেহাই দেওয়া হবে না, এটাই মোদীর গ্যারান্টি : শিবরাজ সিং চৌহান
Image

যারা অপরাধ করেছে তাদের রেহাই দেওয়া হবে না, এটাই মোদীর গ্যারান্টি : শিবরাজ সিং চৌহান

কালাবুরাগি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): যারা অপরাধ করেছে তাদের রেহাই দেওয়া হবে না, এটাই মোদীর গ্যারান্টি। বিরোধীদের উদ্দেশ্যে বললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। বুধবার কর্ণাটকের কালাবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, “বর্তমান অবস্থা দেখে সবাই এখন কংগ্রেস ছাড়ছে। তাঁরা ইডি এবং সিবিআই-কে দোষারোপ করেছে, যারা অপরাধ করেছে তাঁদের রেহাই দেওয়া হবে না এবং এটিই মোদীর গ্যারান্টি।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে শিবরাজ সিং চৌহান বলেছেন, “গতকাল রাহুল গান্ধী তাঁর ন্যায় যাত্রায় উত্তর প্রদেশের যুবকদের অপমান করেছিলেন। মল্লিকার্জুন খাড়গে-কে বলতে হবে কেন কালাবুরাগির মাথাপিছু আয় এত কমেছে, তিনি এখানে ৫০ বছরেরও বেশি সময় ধরে আছেন। আমি এখন বলছি এবং এটা লিখে রাখছি, লোকসভা নির্বাচনে বিজেপি কর্ণাটকের ২৮-এর ২৮টি আসন জিতবে। আগামী নির্বাচনে বিজেপি একাই ৩৭০টি আসন অতিক্রম করবে এবং ‘এনডিএ ৪০০ পার’।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top