News Flash

  • Home
  • দিনের খবর
  • জনকেন্দ্রিক উন্নয়নে মনোযোগ দিয়ে কৃষির মুনাফা বাড়াতে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি মুর্মু
Image

জনকেন্দ্রিক উন্নয়নে মনোযোগ দিয়ে কৃষির মুনাফা বাড়াতে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : জনকেন্দ্রিক উন্নয়নে মনোযোগ দিয়ে কৃষির মুনাফা বাড়াতে কাজ করছে কেন্দ্রীয় সরকার। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমার সরকার ভারতকে বিশ্বের একটি বড় মহাকাশ শক্তি হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। মহাকাশ অর্থনীতিতে ভারতের অংশ বাড়ানোরও এটি একটি প্রচেষ্টা। ভারতের মহাকাশ কর্মসূচি সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু নতুন মহাকাশ স্টার্টআপ গঠিত হয়েছে। সেই দিন বেশি দূরে নয় যেদিন ভারতের গগনযান মহাকাশে যাবে।”
বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, “পর্যটন হল এমন একটি ক্ষেত্র যা যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। উত্তর-পূর্বাঞ্চলে রেকর্ড সংখ্যক পর্যটক পৌঁছচ্ছে। আন্দামান দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার এই কয়েকদিনের মধ্যে প্রায় ১৩ লক্ষ ভক্ত অযোধ্যা ধাম দর্শন করেছেন।”
কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “কেন্দ্রীয় সরকার আমাদের সীমান্তে আধুনিক পরিকাঠামো নির্মাণ করছে। আমাদের বাহিনী সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদকে উপযুক্ত জবাব দিচ্ছে। অভ্যন্তরীণ শান্তির জন্য আমার সরকারের প্রচেষ্টার অর্থবহ ফলাফল আমাদের সামনে রয়েছে। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তার পরিবেশ রয়েছে। নকশাল হিংসার ঘটনা ব্যাপক হারে কমে গিয়েছে।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top