News Flash

  • Home
  • দিনের খবর
  • চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা গাড়ির, তামিলনাড়ুতে মৃত্যু ৬ জনের
Image

চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা গাড়ির, তামিলনাড়ুতে মৃত্যু ৬ জনের

চেন্নাই, ২৮ জানুয়ারি (হি.স.): দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। আর তাতেই বড় দুর্ঘটনা ঘটে গেল তামিলনাড়ুতে। আর সেই দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ির ৬ আরোহীর। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ তামিলনাড়ুর তেনকাসি জেলায় সিঙ্গিলিপট্টি এবং পুন্নাইয়াপুরমের মাঝে।

পুলিশ জানিয়েছে, গাড়িতে মোট ছ’জন ছিলেন। তাঁরা ঘুরতে গিয়েছিলেন। কুত্রালামে ফিরছিলেন। রবিবার ভোররাত সাড়ে ৩টের সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, গাড়ির চালকের চোখ জুড়িয়ে এসেছিল। ফলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রাক আসছিল। গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে ট্রাকটিতে। গাড়িটি দুমড়ে ট্রাকের নীচে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ আরোহীর। গুরুতর জখম অবস্থায় এক আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তাঁর।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top