News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণ কলকাতায় আজদিনভর বন্ধ জল সরবরাহ, রবিবার স্বাভাবিক হবে পরিষেবা
Image

দক্ষিণ কলকাতায় আজদিনভর বন্ধ জল সরবরাহ, রবিবার স্বাভাবিক হবে পরিষেবা

কলকাতা, ২৭ জানুয়ারি (হি.স.): পাম্প এবং পাইপ লাইন মেরামতির জন্য শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় দিনভর বন্ধ থাকছে জল সরবরাহ। তার ফলে আমজনতার ভোগান্তির আশঙ্কা। রবিবার স্বাভাবিক হবে পরিষেবা।

কলকাতা পুরসভা সূত্রে খবর, যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেনরিচ, বেহালায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। এছাড়া গান্ধী ময়দান, সেন পল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন ও ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে না। তার জেরে গার্ডেনরিচ, গড়িয়া, জোকা, নাকতলা, বাঁশদ্রোণী, নেতাজিনগর, আজাদগড়, গড়ফা, সন্তোষপুর, যাদবপুর, মোমিনপুর,বেহালা, হরিদেবপুর, চেতলা, হাজরা, গড়িয়াহাট, বিক্রমগড়, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ একাধিক এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ।

শনিবার সকাল ১০টার পর থেকে বন্ধ থাকবে জল পরিষেবা। অর্থাৎ শনিবার দুপুর এবং বিকেলে জল পাওয়া যাবে না। আগেই অবশ্য কলকাতা পুরসভার তরফে স্থানীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। তবে তা সত্ত্বেও জল পরিষেবায় বন্ধ থাকায় ভোগান্তি শিকার হবেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। রবিবার থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top