News Flash

Image

শাহজাহান তদন্তে ইডি সঠিক পথে! রাজ্যাপল

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালিতে বুধবার ফের শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা। তবে এবার গতবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী জওয়ান ও তিন জন সাক্ষী নিয়ে তল্লাশি অভিযানে যাওয়া হয়। তবে ঘটনার প্রায় ১৯ দিন পার হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ন নথি সরিয়ে ফেলা হলেও হতে পারে।

সেই প্রসঙ্গে এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ”শাহজাহান শেখের ঘটনায় একজন রাজ্যপাল হিসেবে যা করার করেছি। বিষয়টি নিয়ে রাজ্যের সাংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রীর সঙ্গে আদান প্রদান করেছি। যা কথা হয়েছে সেটা প্রকাশ্যে বলা যাবে না। তাই আমি কিছু বলতে চাইনা। আমি আপনাদের আশ্বস্ত করছি সেখানে যা ঘটনা ঘটেছে আইন তার ব্যবস্থা নেবে। আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে।” পাশপাশি কেন্দ্রীয় এজেন্সি যেভাবে শাহজাহানের গোটা তদন্ত প্রক্রিয়া চলছে সে বিষয়ে রাজ্যপালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ”আমি এখানে কেন্দ্রীয় এজেন্সির বিচার করতে বসে নেই। আইন আছে। আইনের ব্যবস্থা আছে। পুরো বিষয়ের ওপর নজর রাখছি। সংবিধান মেনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যপাল হিসেবে আমার যা দায়িত্ব আছে পালন করছি।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top