News Flash

  • Home
  • দেশ
  • রাহুল গান্ধীর উপর হামলা বিজেপির নার্ভাসনেস প্রকাশ করছে : কুমারী শৈলজা
Image

রাহুল গান্ধীর উপর হামলা বিজেপির নার্ভাসনেস প্রকাশ করছে : কুমারী শৈলজা

সোনিপত, ২৪ জানুয়ারি (হি.স.) : রাহুল গান্ধীর উপর হামলা বিজেপির নার্ভাসনেস প্রকাশ করছে, একথা বলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী কুমারী শৈলজা।

কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শৈলজা বুধবার হরিয়ানার হল্দওয়ানা সীমানায় সাংবাদিকদের বলেন, রাহুল গান্ধীর ভারত জোড়া ন্যায় যাত্রায় তিনি অসমে আক্রমণ শানালে বিজেপি নার্ভাস হয়ে পড়ে। রাহুল গান্ধীর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বিজেপি ক্রমশ হতাশ হয়ে পড়ছে, তাদের হতাশা স্পষ্টতই চোখে পড়ছে। কিন্তু কংগ্রেস এই অবস্থান থেকে পিছপা হবে না। বুধবার হল্দওয়ানা সীমানায় কংগ্রেসের যাত্রা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

কুমারী শৈলজা আরও বলেছেন যে কংগ্রেস নেতারা হরিয়ানার মানুষের কাছে রাহুল গান্ধীর ভারত জোড়া ন্যায় যাত্রার বার্তা নিয়ে যাচ্ছেন। কংগ্রেস দল শক্তিশালী হবে। আসন্ন নির্বাচনে সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসকে জয়ী করতে হবে। লোকসভা নির্বাচনে আমাদের ১০টি আসনের মধ্যে ১০টি আসন জিততে হবে। রাহুল গান্ধী হামলা থেকে পিছপা হবেন না এবং জনগণের কণ্ঠস্বর তুলে ধরবেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top