News Flash

  • Home
  • দিনের খবর
  • ওডিশার ময়ূরভঞ্জে ট্রাক উল্টে মৃত্যু ৬ জনের; আহত ৯, আর্থিক সাহায্যের ঘোষণা নবীনের
Image

ওডিশার ময়ূরভঞ্জে ট্রাক উল্টে মৃত্যু ৬ জনের; আহত ৯, আর্থিক সাহায্যের ঘোষণা নবীনের

ভুবনেশ্বর, ২৪ জানুয়ারি (হি.স.): ওডিশার ময়ূরভঞ্জ জেলায় দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রাক। ওই ট্র্রাকে যাত্রা দলের যাত্রীরা ছিলেন, ট্রাক উল্টে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও কমপক্ষে ৯ জন কম বেশি আহত হয়েছেন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে ময়ূরভঞ্জ জেলায় ৪৯ নম্বর জাতীয় সড়কের ওপর বাঙ্গোরিপোসি ঘাটির কাছে। ভয়াবহ এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু ও ৯ জন আহত হওয়ার দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নিহতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আহতদের সমস্ত ধরনের চিকিৎসা সুবিধা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুলিশ জানিয়েছে, ট্রাকটি ধৌলি গণনাট্যের। ট্রাকটিতে প্রায় লক্ষাধিক টাকার লাইট ও অন্যান্য যন্ত্রপাতি ছিল। ট্রাকের চালক বাঁক নেওয়ার সময় স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাতেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান, পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top