ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। অনূর্ধ্ব ২৩ মহিলা বাছাইকৃত ক্রিকেটারদের নামও ঘোষণা করা হয়েছে। বিসিসিআই সিজন ২০২৩-২৪ এ অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য ত্রিপুরা দলের হয়ে খেলতে অনূর্ধ্ব ২৩ সম্ভাব্য ক্রিকেটারদের প্রিপারেটরি ক্যাম্প তথা প্রস্তুতি শিবিরের জন্য ২৪ জনকে ডাকা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে সম্ভাব্য রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। অনূর্ধ্ব ২৩ মহিলা বিভাগে সম্ভাব্য রাজ্য দলটি হল: অম্বেষা দাস, অনামিকা দাস, মমিতা দেব, প্রিয়াঙ্কা সাহা, প্রিয়া সূত্রধর, অন্তরা দাস, মেঘা সরকার, হিরামনি গৌড়, প্রিয়াঙ্কা নোয়াতিয়া, শিল্পী দেবনাথ, নিবেদিতা দাস, দেবাদৃতা দেব, নিকিতা সরকার, প্রিয়া ত্রিপুরা, পূজা পাল, পূজা দাস, তনুশ্রী সাহা, দেবযানী দেব, রুমা দাস, জুয়েল ভাওয়াল, সেবিকা দাস, কৃত্তিকা কর্মকার, গঙ্গাতি ত্রিপুরা, অনন্যা দেবনাথ। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন লোকেল ম্যানেজার অনামিকা দেবনাথ, চীফ কোচ সন্দীপ দাহাদ, কোচ দেবব্রত চৌধুরী, ফিজিও পাপিয়া দেবনাথ, ট্রেইনার অজিতাভ নাথ। বাছাইকৃত প্রত্যেককে আগামী ৩০ অক্টোবর বেলা ২ টায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

মহিলা অনূর্ধ্ব ২৩ ক্রিকেট : প্রস্তুতি শিবিরে ২৪ জনকে ডাকা হলো
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















