News Flash

  • Home
  • খেলা
  • দলে অমিত, দানবীর : মনিপুর জয় দিয়েই আজ শুরু করবে ত্রিপুরা
Image

দলে অমিত, দানবীর : মনিপুর জয় দিয়েই আজ শুরু করবে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। প্রথম তিনটি ম্যাচের জন্য দলে আরো দুজন নির্ভরযোগ্য খেলোয়ারকে অন্তর্ভুক্তি করা হয়েছে তারা হলো অমিত আলী ও দানবীর সেন। ত্রিপুরা দলের প্রস্তুতি এমনিতে চূড়ান্ত। হরিয়ানায় পুরুষদের অনূর্ধ্ব ২৩ স্টেট-এ ট্রফি এক দিবসীয় ২০২৩-২৪ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লিগের খেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। এই গ্রুপে লিগ পর্যায়ে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে ছটি দলের তিনটি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। ৫০ ওভারের খেলা। ত্রিপুরা মনিপুরের ম্যাচ হবে লাহলিতে চৌধুরী বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে। একই সময়ে ঝাঁঝরে শেওয়াগ ইন্টারন্যাশনাল স্কুল গ্রাউন্ডে ছত্তিশগড় খেলবে গোয়ার বিরুদ্ধে। সুলতানপুরে গুরুগ্রাম ক্রিকেট গ্রাউন্ডে মুম্বাই খেলবে ওড়িশার বিরুদ্ধে। মনিপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে ত্রিপুরা দলকে আরো কিছুটা শক্তিশালী করে নেওয়া হয়েছে নির্ভরযোগ্য দুজন ক্রিকেটার অমিত আলী ও দানবীর সিং কে দলে নিয়ে। ছেলেরা আজও প্রয়োজনীয় হালকা প্র্যাক্টিস করেছে। আগামীকাল প্রথম ম্যাচে মণিপুরের পর, ৩০ অক্টোবর ওড়িশা, ১ নভেম্বর গুজরাট, ৩ নভেম্বর ছত্তিশগড়, ৭ নভেম্বর গোয়া এবং ৯ নভেম্বর ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে শক্তিশালী মুম্বাই-এর বিরুদ্ধে।‌ দলনায়ক‌ আনন্দ ভৌমিকও যথেষ্ট আশাবাদী মরশুমে সাফল্য পাওয়া নিয়ে। ত্রিপুরা দলের ক্রিকেটাররা হলো:‌ আনন্দ ভৌমিক (‌অধিনায়ক), সন্দীপ সরকার (‌সহ অধিনায়ক), তন্ময় দাস, শচীন শর্মা, রোহিত ঘোষ, দুর্লভ রায়, অরিন্দম বর্মন, আরমান হুসেন, সাহিল সুলতান, রিয়াজ উদ্দিন, অভিজিৎ দেববর্মা, ইন্দ্রজিৎ দেবনাথ, দ্বীপেন বিশ্বাস, কাজল সূত্রধর, প্রলয় দাস, ঋতুরাজ ঘোষ রায়, স্বরাব সাহানি, চন্দন রায়, অর্কজিৎ জাস, সেন্টু সরকার, অমিত আলী ও দানবীর সিং।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top