News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৫ রাজ্যের ভোটেই জিতবে কংগ্রেস, দাবি করলেন আত্মবিশ্বাসী খাড়গে
Image

৫ রাজ্যের ভোটেই জিতবে কংগ্রেস, দাবি করলেন আত্মবিশ্বাসী খাড়গে

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): দেশের ৫ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জয়লাভ করবে। দাবি করলেন কংগ্রেসের আত্মবিশ্বাসী সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার খাড়গে বলেছেন, “৫টি রাজ্যেই নির্বাচনের কাজ ভালোভাবে চলছে, আমরা আত্মবিশ্বাসী যে আমরা পাঁচটি রাজ্যেই জিতব। মুদ্রাস্ফীতি ও বেকারত্বে মানুষ অতিষ্ঠ। বিজেপি কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি…অশোক গেহলট এবং ভূপেশ বাঘেল রাজস্থান ও ছত্তিশগড়ে ভালো কাজ করছেন। সেখানে কোনও সমস্যা নেই। শিবরাজ সিং চৌহানের কারণে মধ্যপ্রদেশে সমস্যা রয়েছে। আমরা আশা করছি, ৫টি রাজ্যেই আমাদের সরকার আনতে পারব এবং সবকিছু ঠিক হয়ে যাবে।”

খাড়গে-কে এদিন প্রশ্ন করা হয়, ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনকে কংগ্রেস কী সেমিফাইনাল হিসেবে দেখছে, এ বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “না তেমনটা নয়। প্রতিটি রাজ্যের বিভিন্ন নির্বাচনী ইস্যু আছে, সেই অনুযায়ী ভোট হয়। সংসদ নির্বাচন বিধানসভা নির্বাচনের থেকে আলাদা…প্রধানমন্ত্রী মোদী প্রতিটি নির্বাচনকেই তাঁকে নির্বাচিত করার জন্য একটি ভোট বলেছেন – পৌরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন…তিনি কি নিজেই মুখ্যমন্ত্রী হতে চলেছেন?” উল্লেখ্য, কিছু দিনের মধ্যেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে ভোট।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top