News Flash

  • Home
  • দেশ
  • মিজোরামে আরও ১.৪ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার মায়ানমারের যুবতী নাগরিক
Image

মিজোরামে আরও ১.৪ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার মায়ানমারের যুবতী নাগরিক

আইজল, ৫ অক্টোবর (হি.স.) : মিজোরামের চাম্পাই জেলায় আরও ১.৪ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে আসাম রাইফেলস এবং কাস্টমস প্রিভেনটিভ ফোর্স। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে মায়ানমারের এক যুবতী নাগরিককে।

প্রাপ্ত খবরে প্রকাশ, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ চাম্পাই জেলার অন্তৰ্গত মুয়ালকাউই জেনারেল এলাকায় অভিযান চালিয়েছিল আসাম রাইফেলস এবং কাস্টমস প্রিভেনটিভ ফোর্সের যৌথ দল। ওই অভিযানে মায়ানমারের মাতুপুইয়ের বাসিন্দা লাললিয়ানথাঙ্গার বছর ২৫-এর মেয়ে লালদুয়াতির হেফাজত থেকে ১৪৯ গ্রাম চার নম্বর হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারমূল্য ১,০৪,৩০,০০০ (১ কোটি ৪ লক্ষ ৩০ হাজার) টাকা বলে জানানো হয়েছে।

অভিযুক্তকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাম্পাইয়ে অবস্থিত কাস্টমস প্রিভেন্টিভ ফোর্স হেফাজতে নিয়েছে। লালদুয়াতির বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ (এনডিপিএস) এবং বিদেশি আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল বুধবার মিজোরামের লেংপুই (আইজল) বিমানবন্দরে ১০.৪ কেজি ওজনের ৩১ কোটি টাকার ক্রিস্টাল মেথ (বিরল মেথামফেটামিন) বাজেয়াপ্ত করা হয়েছিল। মাদক পাচারের অভিযোগে গ্ৰেফতার করা হয়েছিল মায়ানমারের জনৈক মহিলা নাগরিক লালরেমথাঙ্গি নামের ৩৮ বছর বয়সি এক মহিলাকে।

Releated Posts

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top