News Flash

  • Home
  • দেশ
  • করিমগঞ্জে পঞ্চায়েত নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Image

করিমগঞ্জে পঞ্চায়েত নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

করিমগঞ্জ (অসম) ৩০ সেপ্টেম্বর (হি.স.) : আসাম রাজ্যিক নির্বাচন কমিশনের বার্তা অনুসারে এবং ভারতের নির্বাচন আয়োগ কর্তৃক ২০২৩ সালের আসাম বিধানসভা চক্রের ভোটার তালিকা প্রতিনিয়ত পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে করিমগঞ্জ জেলার ১ থেকে ২০ নম্বর জেলা পরিষদ চক্রের আওতাধীন ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যের চক্র ভিত্তিক চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এই ভোটার তালিকা ২৯ সেপ্টেম্বর, শুক্রবার করিমগঞ্জের জেলা পরিষদ কার্যালয়, আঞ্চলিক পঞ্চায়েত ও খণ্ড উন্নয়ন কার্যালয়, গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং জেলা আয়ুক্ত কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। এতে পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করার জন্য https://ermssec.assam.gov.in পোর্টাল এ ক্লিক করে নিজের নাম দেখা যাবে। এতে পিডিএফ আকারে ভোটার তালিকা ডাউনলোড করার জন্য প্রথমে জেলা বা মহকুমা সদর নাম বাছাই করতে হবে তারপর জেলা পরিষদ সমষ্টির নাম তারপর গ্রাম পঞ্চায়েতের নাম তারপর ওয়ার্ডের নাম ও ভোট কেন্দ্রের নাম বাছাই করে ”ডাউনলোড” বোতাম ক্লিক করে পিডিএফ ডাউনলোড করা যাবে। পাশাপাশি এপিক নম্বর দিয়ে নাম অনুসন্ধান করার পদ্ধতি, প্রথমে জিলা বা মহকুমা সদর বাছাই করতে হবে তারপর এপিক নম্বর অন্তর্ভুক্ত করে ”সন্ধান” বোতাম ক্লিক করে নিজের নাম দেখা যাবে।

Releated Posts

২০২১-এ পরাজয়ের জেরে নন্দীগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছিলেন মমতা: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩১ আগস্ট (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে পরাজয়ের কারণে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার পরবর্তী পাঁচ…

ByByNews Desk Aug 31, 2026

পঞ্জাবে কর্মীদের আন্দোলন দমনে ‘দ্বিচারিতা’, আপ সরকারের বিরুদ্ধে বিজেপির তোপ

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): সরকারি কর্মীদের চলমান আন্দোলন এবং সাম্প্রতিক রাজ্যব্যাপী ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদের শোকজ নোটিস দেওয়ার…

ByByNews Desk Aug 31, 2026

জয়পুর পুরনিগম নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, প্রাক্তন মেয়র জ্যোতি খান্ডেলওয়ালকে টিকিট

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের জয়পুর পুরনিগম নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সোমবার প্রার্থীদের নাম ঘোষণা…

ByByNews Desk Aug 31, 2026

পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশের দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশ এবং ইথানল-মিশ্রিত জ্বালানির সঙ্গে বিভিন্ন গাড়ির সামঞ্জস্য নিয়ে আরও স্বচ্ছতা…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top