News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইআইটি-র অধ্যাপকদের কাছে প্রশিক্ষণ পঞ্চায়েত সমিতির সভাপতিদের
Image

আইআইটি-র অধ্যাপকদের কাছে প্রশিক্ষণ পঞ্চায়েত সমিতির সভাপতিদের

কল্যানী, ২২ সেপ্টেম্বর (হি. স.) : আইআইটি খড়্গপুরের অধ্যাপকদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন রাজ্যের সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতিরা। রাজ্যের ৩৪৫টি পঞ্চায়েত সমিতির সভাপতির প্রশাসনিক কাজকর্ম আরও সুদক্ষভাবে সামলানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছেন আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা।

শুক্রবার কল্যাণীর বি আর আম্বেদকর ইনস্টিটিউট অব পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপকুমার মজুমদার এই কর্মশালার উদ্বোধন করলেন। কীভাবে আরও ভালভাবে প্রশাসন চালানো যায়, সাধারণ মানুষের জন্য নীতিগুলিকে কীভাবে আরও সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, সেই সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই কর্মশালায়।

গ্রামোন্নয়নের ক্ষেত্রে একটি বড় স্তম্ভ হল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন খাতে প্রচুর টাকা বরাদ্দ করা হয়ে থাকে সরকারের তরফে। সেই টাকা পঞ্চায়েত স্তরের মাধ্যমেই মানুষের জন্য ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে যাঁরা ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি হন, বিশেষ করে যাঁরা জেলা পরিষদের সভাধিপতি কিংবা পঞ্চায়েত সমিতির সভাপতি হন, তাঁদেরও একটি বড় ভূমিকা থাকে।

রাজ্যে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়ে ইতিমধ্যেই সব জায়গায় বোর্ড গঠন হয়ে গিয়েছে। এমন অবস্থায় বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে আরও সাজিয়ে তুলতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েতের প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে চাইছে সরকার। তাই এবার পঞ্চায়েত সমিতির সভাপতিরা কীভাবে আরও ভালভাবে, আরও দক্ষভাবে প্রশাসনিক কাজকর্ম সামলাতে পারবে, সেই ব্যাপারে প্রশিক্ষণ দিচ্ছেন আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা।

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top