News Flash

  • Home
  • দেশ
  • মহিলা সংরক্ষণ বিলের ত্রুটিগুলি আগে দূর করা উচিত : মল্লিকার্জুন খাড়গে
Image

মহিলা সংরক্ষণ বিলের ত্রুটিগুলি আগে দূর করা উচিত : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স) : কংগ্রেস মহিলা সংরক্ষণ বিলের পক্ষে থাকলেও, এই বিলের ত্রুটিগুলি আগে দূর করা উচিত বলে মন্তব্য করলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার সাংবাদিকদের খাড়গে বলেন, সরকার আদমশুমারি ও সীমানা নির্ধারণের পর এই আইনটি কার্যকর করতে চায়। কিন্তু এই পরিস্থিতিতে বিলের ত্রুটি আগে দূর করা প্রয়োজন।

এর আগে মঙ্গলবার সোনিয়া গান্ধীও বলেছিলেন, এটি আমাদের বিল। মহিলা সংরক্ষণ বিল কংগ্রেস সরকার এনেছিল। দলের বর্ষীয়ান নেতা জয়রাম রামেশ সম্প্রতি বলেছিলেন, কংগ্রেস সবসময়ই মহিলাদের সংরক্ষণের পক্ষে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন বলেছেন, “২০১০ সালে আমরা রাজ্যসভায় বিলটি পাস করেছিলাম। কিন্তু লোকসভায় তা পাস হতে পারেনি। সেই কারণে এটি নতুন বিল নয়। তাঁরা যদি সেই বিলটি এগিয়ে নিয়ে যেত, তাহলে আজ তা দ্রুত হয়ে যেত…আমার মনে হয় তাঁরা নির্বাচনকে সামনে রেখে এটা প্রচার করছে।”

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top