News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার দুটি টহল জাহাজে হামলা চালানো হয়েছে, দাবি ইউক্রেনের
Image

রাশিয়ার দুটি টহল জাহাজে হামলা চালানো হয়েছে, দাবি ইউক্রেনের

কিয়েভ, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল জাহাজে হামলা চালান হয়েছে এবং রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এমনটাই দাবি করল ইউক্রেন ।

বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামের একটি পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী বলে, তারা কৃষ্ণ সাগরের দক্ষিণ-পশ্চিমের একটি অঞ্চলে দুটি রাশিয়ান টহল জাহাজকে আঘাত করেছে। এতে জাহাজ দুটি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক গোয়েন্দা কর্মকর্তা আন্দ্রিয়ে ইয়োসভ সংবাদ মাধ্যমকেকে বলেন, টহল জাহাজ সের্গেই কতভে আঘাত করা হয়েছে। অনলাইনে ইউক্রেন সরাক্রের এক মন্ত্রীর দেওয়া এক ঝাপসা ভিডিও তিনি শেয়ার করেন, যাতে দেখা যায় সাগরে থাকা একটি জাহাজে হামলা চালানো হচ্ছে।

সের্গেই কতভ জাহাজটি হামলার শিকার হয়েছে বলে এক বিবৃতিতে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে মন্ত্রণালয় দাবি করে হামলায় জড়িত পাঁচটি সামুদ্রিক ড্রোন প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই বলা হয়নি।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে যে, তারা ক্রিমিয়ার পশ্চিমে ইয়েভপ্যাটোরিয়া শহরের কাছে বৃহস্পতিবার ভোরে দূরপাল্লার এক আক্রমণে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আঘাত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার জাতির উদ্দেশে তার রাতের বার্তায় ক্রিমিয়া হামলার কথা উল্লেখ করেন।

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top