News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির কারোল বাগে আগুন লাগল পোশাকের গুদামঘরে, কেউ হতাহত হননি
Image

দিল্লির কারোল বাগে আগুন লাগল পোশাকের গুদামঘরে, কেউ হতাহত হননি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির কারোল বাগ এলাকায় অবস্থিত একটি পোশাকের গুদামঘরে। বুধবার রাত ৮.২০ মিনিট নাগাদ ওই গুদামঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

দমকল সূত্রের খবর, বুধবার রাত ৮.২০ মিনিট নাগাদ দিল্লির কারোল বাগ এলাকায় অবস্থিত একটি পোশাকের গুদামঘরে আগুন লাগে। ওই সময়ই আগুন লাগার খবর পায় দমকল, তৎক্ষণাৎ পৌঁছে যায় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। বিভাগীয় দমকল অফিসার বৈদ পাল বলেছেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।” আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দমকল।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top