News Flash

  • Home
  • দিনের খবর
  • বারামুল্লায় গ্রেফতার লস্করের দুই হাইব্রিড জঙ্গি, উভয়েই ছক কষছিল সন্ত্রাসী হামলার
Image

বারামুল্লায় গ্রেফতার লস্করের দুই হাইব্রিড জঙ্গি, উভয়েই ছক কষছিল সন্ত্রাসী হামলার

শ্রীনগর, ২ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের দুই হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত জঙ্গিদের নাম-ফয়সল মজীদ গনি ও নূরুল কামরান গনি। ধৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, চারটি তাজা গুলি ও একটি গ্রেনেড। বারামুল্লা জেলার আজাদগঞ্জ এলাকা থেকে বুধবার দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ইউএপিএ এবং অস্ত্র আইনের অধীনে এই দুই জঙ্গির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বারামুল্লা শহরে সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কিত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই গ্রেফতারি, স্বাধীনতা দিবসের আগে অথবা এই সময়ের মধ্যে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা ছিল এই দুই জঙ্গির। দুই জঙ্গিকে গ্রেফতার করতে সাহায্য করেছে সেনাবাহিনী ও সিআরপিএফ।

Releated Posts

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

‘তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো উচিত’: বিজেপি এগোতেই মন্তব্য হুমায়ুন কবীরের

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে আম…

ByByNews Desk May 4, 2026

‘পরিবর্তনের পক্ষে ভোট, ভয়কে পরাজিত করেছে মানুষ’: বাংলায় এগিয়ে বিজেপি, দাবি গেরুয়া শিবিরের

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রবণতায় বিজেপির বড় ব্যবধানে এগিয়ে থাকার ইঙ্গিত মিলতেই গেরুয়া শিবিরের…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top